বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু ২৭ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

১৪৪৭ হিজরি/২০২৬ সনের দাওরায়ে হাদিস (তাকমীল)পরীক্ষা শুরু হবে ৭/৮ শাবান ১৪৪৭ হিজরি মোতাবিক ২৭ জানুয়ারি ২০২৬ ঈসাব্দ, মঙ্গলবার।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যানের নির্দেশক্রমে অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লাগাতার ১০ দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৬/১৭ শাবান ১৪৪৭ হিজরি মোতাবিক ৫ ফেব্রুয়ারি ২০২৬ ঈসাব্দ, বৃহস্পতিবার পরীক্ষা শেষ হবে। ইংরেজি তারিখ চূড়ান্ত বলে বিবেচিত হবে।

শুক্রবার পরীক্ষা শুরু হবে সকাল ৮টায়, শেষ হবে ১১:৩০ মিনিটে। অবশিষ্ট ৯ দিন পরীক্ষা শুরু হবে সকাল ৯টায়, শেষ হবে ১২:৩০ মিনিটে।

প্রথম দিন তিরমিযী শরীফ আউওয়ালের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শেষ দিন পরীক্ষা হবে মুওয়াত্তায়ে ইমাম মালিক ও মুওয়াত্তায়ে ইমাম মুহাম্মদ (র.)। বিস্তারিত রুটিনে উল্লেখ রয়েছে।

প্রসঙ্গত, ২০২৬ সনের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের  প্রেক্ষিতে, ৯  ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ৬৬নং সভার সিদ্ধান্তের আলোকে এবং আজ রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত মনিটরিং সেলের সভার সিদ্ধান্তক্রমে দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার পূর্ব ঘোষিত তারিখ পরিবর্তন করা হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ