শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

দাখিল-আলিমে পাসের হার শূন্য, ১১১ মাদরাসাকে শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি বছরের দাখিল ও আলিম পরীক্ষায় সারাদেশের ১১১টি মাদরাসায় পাসের হার শূন্য। অর্থাৎ এসব প্রতিষ্ঠান থেকে যারা পরীক্ষায় অংশ নিয়েছে তাদের কেউ পাস করেনি। এসব মাদরাসাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। আগামী ১৫ কর্মদিবসের মধ্যে এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বা স্বীকৃতি কেন বাতিল করা হবে না, তা লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক মো. ছালেহ আহমদের সই করা পৃথক দুটি নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, আলিম ও দাখিল পরীক্ষার ফলাফলে এমন বিপর্যয়জনক পরিস্থিতি বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ অবস্থায় কেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বা স্বীকৃতি বাতিল করা হবে না, তা ১৫ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশক্রমে বলা হলো।