শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

সেরা উদীয়মান প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল দারুননাজাত একাডেমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের সেরা উদীয়মান প্রতিষ্ঠানের (Best Emerging Educational Institution) স্বীকৃতি পেয়েছে আরবি ও ইংরেজি ভার্সন মাদরাসা দারুননাজাত একাডেমি। আইইএলটিএস প্রিপারেশন অ্যান্ড স্টাডি অ্যাবরোড এলইসি লিমিটেডের জরিপের ফলাফলের ভিত্তিতে এই স্বীকৃতি অর্জন করলো প্রতিষ্ঠানটি।

শনিবার (১৫ নভেম্বর) সকালে দারুননাজাত একাডেমির উদ্যোগে প্রকাশিত 'বার্ষিকী ২০২৫'-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একাডেমির সভাপতি ব্যারিস্টার এ বি এম ছিদ্দিকুর রহমান খানের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন এলইসি অ্যাবরোড লিমিটেডের ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাকাউন্টস হাসনাত ইবনে শওকত। 

দারুননাজাত একাডেমির ইনচার্জ মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, সিইও নাজমুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মু. জিয়াউল হক এবং প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা সম্মাননা গ্রহণ করেন।