শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

নাতির কাছে কায়দা শিখছেন অভিনেতা মিশা সওদাগর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের আলোচিত অভিনেতা মিশা সওদাগর। তিনি খলনায়ক হিসেবে পরিচিত। ইদানীং তিনি ধর্মকর্মে বেশ মনোযোগী। মাঝে মাঝে ধর্মীয় রীতিনীতি পালনের গুরুত্ব তুলে ধরেন এবং আহ্বান জানান। এবার এ অভিনেতাকে দেখা গেল নাতির সঙ্গে আরবি পড়তে।

সোমবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে মিশা সওদাগর একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যায় তিনি ছোট নাতি রাফসানের পাশে বসে আছেন—সামনে খোলা একটি আরবি বই। ছবিটি দেখে অনেকেই ভেবেছেন, নাতিকে তিনি আরবি পড়াচ্ছেন।

ছবিটির ক্যাপশনে মিশা লিখেছেন, ‘চোখ যা দেখে, সব সময় সেটা সঠিক নাও হতে পারে। এই ছবি দেখে সবাই মনে করবে আমি আমার নাতি রাফসানকে আরবি পড়াচ্ছি। আসল ঘটনা হচ্ছে, আমার নাতি রাফসান আমাকে কায়দা পড়াচ্ছে! এটা সত্যি ঘটনা। কুরআনুল কারিম নিজে পড়ুন এবং অপরকে পড়তে সাহায্য করুন।’