সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

কোরআনে হাফেজা যমজ বোন এইচএসসিতে পেলেন জিপিএ-৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লক্ষ্মীপুরের রায়পুরে যমজ দুই বোন আরিফা সুলতানা ও আবিদা সুলতানা এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন। তারা কোরআনে হাফেজা। তাদের এমন সাফল্যে উৎফুল্ল মা-বাবাসহ স্বজনরা।

আরিফা ও আবিদা খুলনার বাসিন্দা হাফেজ আবু দাউদের মেয়ে।

তাদের বাবা সৌদি আরবে থাকেন। এজন্য তারা ছোটবেলা থেকে মা সালমা আক্তারের সঙ্গে নানা বাড়ির এলাকা রায়পুর পৌরসভায় একটি বাসায় ভাড়া থাকেন।

আরিফা ও আবিদা চাঁদপুরের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষা অংশ নেন।

জানা গেছে, আরিফা ও আবিদা ১৮ বছর বয়সে প্রায় দেড় বছরে কোরআন শরীফ মুখস্থ করেছেন। তাদের চাচা হাফেজ মশিউরের কাছেই কোরআন মুখস্থ করেন তারা দুজন।

গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের প্রভাষক আব্দুল বাতেন গণমাধ্যমকে বলেন, আরিফা ও আবিদা দারুণ মেধাবী। তারা ক্লাসে নিয়মিত উপস্থিত থাকত। যেকোনো পড়া তারা দ্রুত আয়ত্ত করতে পারে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ