সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু

কুয়েতের গ্র্যান্ড মসজিদে ঠাঁই পেল বাংলাদেশি ক্যালিগ্রাফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুয়েতের জাতীয় ও বিখ্যাত গ্র্যান্ড মসজিদের আর্ট গ্যালারিতে প্রথমবারের মতো ঠাঁই পেল বাংলাদেশের ক্যালিগ্রাফি শিল্প। সোমবার (২৯ সেপ্টেম্বর) কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে গ্র্যান্ড মসজিদ কর্তৃপক্ষের কাছে বাংলাদেশি শিল্পীর আঁকা দুটি ক্যালিগ্রাফি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

ক্যালিগ্রাফি দুটি গ্রহণ করেছেন গ্র্যান্ড মসজিদ কর্তৃপক্ষের প্রধান ড. বদর মা’জুন আল ঢাফিরি।

বিশ্বের অন্যতম বৃহৎ এই মসজিদের আর্ট গ্যালারিতে ইতোমধ্যেই কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরান, ইরাক, ইয়েমেন, সিরিয়া, মিশর, তিউনিশিয়া, মরক্কো, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া, জাপান, চীন, স্পেন ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নানা দেশের ক্যালিগ্রাফি প্রদর্শিত হচ্ছে।

বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিমপ্রধান দেশ বাংলাদেশকে এতদিন সেখানে প্রতিনিধিত্ব করতে দেখা যায়নি। এমন প্রেক্ষাপটে, কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের এই উদ্যোগকে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তরুণ বাংলাদেশি শিল্পীর সৃষ্ট ক্যালিগ্রাফি গ্র্যান্ড মসজিদে প্রদর্শিত হওয়ার মাধ্যমে শুধু দেশের শিল্প-সংস্কৃতিই নয়, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

প্রবাসীরা বলছেন, কুয়েতের গ্র্যান্ড মসজিদের মতো মর্যাদাপূর্ণ স্থানে বাংলাদেশের ক্যালিগ্রাফি স্থান পাওয়া গৌরবের বিষয়।

কুয়েতের সাংস্কৃতিক মহলে এই পদক্ষেপ ইতিবাচক সাড়া ফেলার পাশাপাশি বাংলাদেশের ক্যালিগ্রাফি শিল্প আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত হওয়ার পথে এটি এক নতুন মাইলফলক বলে মনে করছেন অনেকে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ