মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শিক্ষকদের শূন্য পদের তালিকা চেয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেসরকারি মাদরাসায় কর্মরত এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য প্রতিষ্ঠানভিত্তিক শূন্য পদের তালিকা চেয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

সোমবার (২৯ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা অধিদফতরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ২০২৪ সালে জারিকৃত এক স্মারকের আলোকে বদলি নীতিমালা-২০২৪ বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অধিদফতর থেকে জানানো হয়েছে, আগামী ১৬ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এমইএমআইএস (MEMIS) সফটওয়্যারের মাধ্যমে শূন্য পদের তথ্য পাঠাতে হবে। এজন্য অনলাইনে তথ্য প্রেরণের লিংক ও ইউজার ম্যানুয়াল সরবরাহ করা হয়েছে। শূন্য পদের তথ্য প্রেরণের লিংক: dme.memis.gov.bd (ইউজার ম্যানুয়াল সংযুক্ত)।

DME Transfer

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ