মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আল আযহারের সিলেবাসে আত্মপ্রকাশ করলো দেশের প্রথম পূর্নাঙ্গ ই-লার্নিং প্লাটফর্ম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিশরের আল আযহারের সিলেবাসকে ভিত্তি করে আরবি ভাষা ও ইসলামি জ্ঞান চর্চার জন্য দেশের প্রথম পূর্নাঙ্গ ই-লার্নিং প্লাটফর্ম হিসাবে আত্মপ্রকাশ করলো আননুর ইন্সটিটিউট ফর আল আযহার এডুকেশন।

আল আযহার বিশ্ববিদ্যালয়ের প্রতিভাবান দুজন গ্রাজুয়েট মাওলানা মুহাম্মাদ লুতফেরাব্বী ও মাওলানা ওয়াসিফুর রহমানের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ই-লার্নিং প্লাটফর্ম আননুর ইন্সটিটিউটের অধীনে শাবান - রমজানে অনেকগুলো কোর্স চালু করা হয়েছে।

পরিচালকগণ জানিয়েছেন, চারটি পৃথক ইন্সটিটিউটের মাধ্যমে শিক্ষার্থীরা এখানে জ্ঞানার্জন করতে পারবেন।

১. আল-কুরআনুল কারিম ইনস্টিটিউট

২. আরবি ভাষা ইনস্টিটিউট

৩. আল-আযহার ইনস্টিটিউট           

৪.বিশেষায়িত শিক্ষা ইনস্টিটিউট

আন–নুর ইনিস্টিউটের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে:

  • আল-আযহারের কারিকুলামে ক্লাসিক ও আধুনিক আরবি ভাষা শেখানো এবং ইসলামি সকল শাস্ত্রের পাঠদান।
  • অবিচ্ছিন্ন পরম্পরায় (মুত্তাসিল সনদ) বর্ণিত প্রসিদ্ধ দশ মুতাওয়াতির কিরাআতে কুরআনের ইজাযা প্রদান।
  • সরাসরি আল-আযহারের শিক্ষক ও গ্রাজুয়েটদের কাছে পড়ার সুযোগ।
  • আযহারী স্কলারদের মাধ্যমে শিক্ষামান নিয়ন্ত্রণ।
  • কোর্স শেষে সার্টিফিকেট প্রদান।

অন্যান্য বৈশিষ্ট্য সমূহ:

  • Coursera ও Udemy এর মতো বাংলা – আরবি ও ইংরেজি তিন ভাষায় সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত আল-আযহারের পূর্ণাঙ্গ ই-লার্নিং প্লাটফর্ম।
  • সকল বয়স ও স্তর উপযোগী লাইভ ও রেকর্ডেড কোর্স।
  • বিশেষায়িত শিক্ষা ইন্সটিটিউটের অধীনে যেকোন শাস্ত্রে শিক্ষার্থী ও শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও মানোন্নয়নের সুযোগ ।
  • নিজস্ব স্টুডেন্ট প্রোফাইল ও ড্যাশবোর্ডের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী নিজের সকল প্রোগ্রেস পর্যবেক্ষণ করা।
  • মাল্টিপল পেমেন্ট গেটওয়ের সহজলভ্যতা এবং সকল পেমেন্ট ও এনরোলমেন্টের স্বয়ংক্রিয় ডিজিটাল রিসিট।

বিস্তারিত জানতে ওয়েবসাইটে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিজিট করুন: www.annour.education

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ