সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৮ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

কুমিল্লার চান্দিনায় আন্তর্জাতিক তাহফীজুল কুরআন মাদরাসায় বার্ষিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তানযিল হাছান, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন, দোল্লাই নবাবপুর দক্ষিণ বাজার প্রবাসী কল্যাণ ভবনে অবস্থিত- আন্তর্জাতিক তাহফিজুল কুরআন মাদরাসায় আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসা'র সহকারী পরিচালক মুফতি শোয়াইব বিন শফিক জানিয়েছেন, হাফেজ ছাত্রদের দস্তারবন্দী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে আজ ১২ ফেব্রুয়ারি বুধবার, মাদরাসা মিলনায়তনে বার্ষিক অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। 

সরেজমিনে অনুষ্ঠানস্থলে গিয়ে দেখা যায়, মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ শফিকুল ইসলামের সভাপতিত্বে সকাল ৯ টা থেকে অভিভাবক সমাবেশের কার্যক্রম শুরু হয়। 

অভিভাবক সমাবেশে সদ্য হিফজ সমাপনকারী ১৪ জন হাফেজ ছাত্রকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি তাদের অভিভাবকদেরও ‘বিশেষ সম্মাননা পাগড়ি' প্রদান করা হয়েছে।

অন্যদিকে মাদরাসার প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষায় যারা গোল্ডেন এ+ পেয়ে মেধা স্থান করেছেন তাদেরকে পুরস্কার প্রদান করা হয়।

তাছাড়া চলতি শিক্ষাবর্ষে থানা, জেলা, বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রবৃন্দ এবং জাতীয় ও আঞ্চলিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় মেধা স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে নগদ টাকা, ক্রেস্ট ও বিভিন্ন ইসলামী মূল্যবান বই প্রদান করা হয়। সর্বমোট ৭৫ জন ছাত্রকে প্রায় অর্ধলক্ষ টাকা সমমূল্যের আকর্ষণীয় ও মূল্যবান পুরস্কার প্রদান করা হয়।

উক্ত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজানী মাদরাসার স্বনামধন্য মুহাদ্দিস ও প্রধান মুফতি, হযরতুল আল্লাম মুফতি নোমান ইবনে মদিনা হুজুর।

আরো উপস্থিত ছিলেন, উজানী মাদরাসার মুহাদ্দিস ও রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসার শাইখুল হাদিস মুফতি নুরুল্লাহ, মাওলানা মাহফুজুর রহমানসহ বরেণ্য শিক্ষাবিদ ব্যক্তিবর্গ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ