রবিবার, ১২ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

ময়মনসিংহের জামিয়া আরাবিয়া মিফতাহুল উলূমের আবনা সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুবায়ের হাসান, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ সদরে অবস্থিত জামিয়া আরাবিয়া মিফতাহুল উলূমের আবনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠানটি শুরু হয় সকাল নয়টায়, চলে বিকেল পর্যন্ত । 

জামিয়ার সম্মানিত মুহতামিম মুফতি দেলোয়ার বলেন, এই আয়োজনের মাধ্যমে ছাত্র উস্তাদদের মাঝে এক নতুন সংযোগ তৈরি হবে, যা সমাজ গঠনে অবদান রাখবে। তিনি আরও বলেন,  আমরা এ সম্মেলন সফল করার লক্ষ্যে আবনা পরিষদ গঠন করেছিলাম। আবনা কমিটির দায়িত্বশীলগণ জেলা উপজেলা সফর করেছেন। ব্যাপক সাড়াও মিলেছিল। আমরা আশাবাদী এ সম্মেলন জাতির কল্যাণ বয়ে আনবে।

এছাড়াও আবনা পরিষদের সদস্য সচিব মাওলানা হুসাইন আহমদ উসামা বলেন, আমরা এ অনুষ্ঠানের মাধ্যমে দুটি বিষয় মুহতামিম সমীপে প্রস্তাবনা পেশ করেছি। ১. প্রাক্তন ছাত্রদের জন্য একটি বিশ্রামাগার তৈরি করা। ২. ছাত্রদের খেদমতের ব্যবস্থা করা। এই লক্ষ্যেই আগামীতে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, জামিয়া আরাবিয়া মিফতাহুল উলূম, ময়মনসিংহ সদরে অবস্থিত। এককালে ফুরকানিয়া মাদরসা নামে পরিচিত ছিল। পরবর্তী সময়ে জামিয়া প্রতিষ্ঠা লাভ করে। ১৯৭৬ সালে মাদরাসাটির যাত্রা শুরু হয়। প্রাচীনতম প্রতিষ্ঠানটির পঞ্চাশ বছর পূর্ণ হওয়া উপলক্ষে এই আয়োজন। গত পঞ্চাশ বছরের প্রাক্তন ছাত্রদের মিলন মেলায় উপস্থিত হয়েছেন সাবেক উস্তাদরাও।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ