রবিবার, ১২ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

জামিয়া আরাবিয়া শামসুল উলূম মাদরাসার খতমে বুখারী ও দোয়া মাহফিল ২৪ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর খিলগাঁওয়ে পশ্চিম নন্দীপাড়ায় অবস্থিত জামিয়া আরাবিয়া শামসুল উলূম মাদরাসার ২০২৪-২৫ ইং শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস ও হিফজ সমাপনী ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষ্যে ‘খতমে বুখারী ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৪ জানুয়ারি, রোজ শুক্রবার।

ওই দিন বেলা ৩ ঘটিকায় বায়তুল ফালাহ জামে মসজিদে এ অনুষ্ঠান শুরু হবে।

হাদিসের শ্রেষ্ঠ গ্রন্থ বুখারী শরীফের দরস প্রদান করবেন জামিয়াটির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়খুল হাদীস আল্লামা হাকীম আব্দুস সামাদ (চেয়ারম্যান, বাংলাদেশ কওমি কাউন্সিল ও বিশিষ্ট খলিফা-আল্লামা আশরাফ আলী রহ. ও আল্লামা আব্দুস সালাম রহ.)।

বিশেষ বয়ান পেশ করবেন মাওলানা মুফতি মুজ্জাম্মিল ফারুক কাসেমী (খতিব, দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয়-২ জামে মসজিদ) ও বহু গ্রন্থ প্রণেতা, লেখক-গবেষক মুফতি উবাইদুল্লাহ শাকির (নায়েবে মুহতামিম, দারুল আরকাম, যশোর)।

খতমে বুখারী ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সবাইকে শুভাকাঙ্খী হিসেবে স্ব-বান্ধব আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন মাদরাসাটির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়খুল হাদীস আল্লামা হাকীম আব্দুস সামাদ ও মোতাওয়াল্লী জনাব মো: আমিনুল ইসলাম।

উল্লেখ্য, জামিয়া আরাবিয়া শামসুল উলূম ২০০৭ইং সালে পশ্চিম নন্দীপাড়ায় মরহুম ইঞ্জি: শামসুল হক রহ. কর্তৃক ওয়াকফকৃত জায়গার উপর যাত্রা শুরু করে।  ২০২৪ সালে এসে অত্র মাদরাসাটি পূর্ণাঙ্গ জামিয়া হিসেবে আত্মপ্রকাশ করে। অর্থাৎ তাইসির থেকে দাওরায়ে হাদীস (মাস্টার্স সমমান) পর্যন্ত কার্যক্রম শুরু হয়। তাই, এ বছরই প্রথম খতমে বুখারী অনুষ্ঠান উদযাপিত হতে যাচ্ছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ