রবিবার, ১২ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

গওহরডাঙ্গা মাদরাসার ৮৯তম মাহফিল শুরু আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের অন্যতম শীর্ষ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলূম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদরাসার ৮৯তম ওয়াজ মাহফিল ও খাদেমুল ইসলাম ইজতেমা আগামীকাল বুধবার (২৭ নভেম্বর) ফজরের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে।

তিন দিনব্যাপী এই ঐতিহাসিক মাহফিল শনিবার (৩০ ডিসেম্বর) ফজরের নামাজের পর বিশেষ দোয়ার মাধ্যমে শেষ হবে।

মাহফিলে বয়ানের পাশাপাশি ইসলামি বিধি-বিধানের তালিম, কোরআনের মশক, ওজু, গোসল, নামাজের প্রশিক্ষণ, জিকির-আজকার ও নফল ইবাদত-বন্দেগিতে মুসল্লিরা মশগুল থাকবেন। মাহফিলে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশ্যে দেশ-বিদেশের বিখ্যাত উলামায়ে কেরাম, পীর-মাশায়েখরা ওয়াজ-নসিহত পেশ করবেন।

মাহফিলে ঢাকা, বাগেরহাট, পিরোজপুর, নড়াইল, বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, খুলনা, যশোর, মাগুরা ও সাতক্ষীরাসহ দেশের দূর-দুরান্তের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিয়েছেন। মাহফিল উপলক্ষে এলাকায় উৎসবের আমেজে বিরাজ করছে। গওহরডাঙ্গা ও পার্শবর্তী এলকা পরিণত হয়েছে অন্যতম ধর্মীয় তীর্থভূমিতে। সর্বস্তরের ধর্মপ্রন মানুষ এই মাহফিলে অংশ নিয়ে থাকেন।

মাহফিলের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বিকেলে বিগত বছরে দাওরায়ে হাদিস, হিফজ ও কারিয়ানা বিভাগ সমাপ্তকারী উত্তীর্ণ ছাত্রদের সম্মানসূচক পাগড়ি ও সনদ প্রদান করা হবে। মাহফিল উপলক্ষে খাদেমুল ইসলাম ছাত্র শাখার উদ্যোগে বেশ কয়েকটি বিষয়ভিত্তিক আরবি ও বাংলা ভাষার দেয়ালিকা প্রকাশ করা হয়েছে।

১৯৩৭ সালে ছদর সাহেব খ্যাত বিখ্যাত আলেম, মোজাহেদে আজম আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.) মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদরাসাটি দীনি শিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা রাখার পাশাপাশি সমাজের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে আসছে।

বর্তমানে মাদরাসাটি পরিচালনা করছেন আল্লামা শামছুল হক ফরিদপুরীর ছেলে আল্লামা মুফতি রুহুল আমিন। তিনি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার সভাপতি, খাদেমুল ইসলাম বাংলাদেশের আমির এবং কওমি মাদরাসাসমূহের সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য।

মাদরাসার নায়েবে মুহতামিম ও ছদর সাহেব হুজুরের পৌত্র মুফতি উসামা আমীন মাহফিলের সার্বিক কামিয়াবির জন্য বিশেষ দোয়ার আবেদন জানিয়েছেন

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ