সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

তিতুমীর কলেজ: দাবি না মানলে বুধবার মহাখালীতে ‘বারাসাত ব্যারিকেড’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরে কমিশন গঠনের দাবি আজকের মধ্যে মেনে না নিলে বুধবার রাজধানীর মহাখালীতে ফের সড়ক ও রেলপথ অবরোধ করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এটিকে তারা ‘বারাসাত ব্যারিকেড টু মহাখালী’ বলে উল্লেখ করেছেন। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে কলেজের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন তারা।

ব্রিফিংয়ে আন্দোলনের অন্যতম সমন্বয়ক মতিউর রহমান জয় বলেন, আজকে আমাদের দাবিগুলো নিয়ে শিক্ষা উপদেষ্টাসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা বসবেন বলে জেনেছি। সেখানে আমাদের প্রতিনিধি দলও থাকবে। এ বৈঠক থেকে দাবি মেনে নেওয়ার সুনির্দিষ্ট আশ্বাস না পেলে বুধবার বেলা ১১টা থেকে সড়ক ও রেলপথ অবরোধ করা হবে।

ব্রিফিং শেষে শিক্ষার্থীরা ফের অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন। এর আগে সোমবার বেলা ১১টার দিকে তারা মহাখালী রেললাইনের ওপর অবস্থান নেন। এতে রেল ও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের এ কর্মসূচিতে বন্ধ হয়ে যায় সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ। রাজধানীজুড়ে দেখা দেয় তীব্র যানজট। পরে আশ্বাস পেয়ে কর্মসূচি স্থগিত করেন তারা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ