সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

খুলনা বিভাগীয় মুহতামিম সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মামুন, মণিরামপুর (যশোর) প্রতিনিধি:

যশোর মনিরামপুর মাসনা মাদরাসায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কর্তৃক তিন দিন ব্যাপী দরসিয়াত শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শেষে আজ সকাল ১০টা থেকে আসর পর্যন্ত খুলনা বিভাগীয় মুহতামিম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক ।

বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা উবায়দুর রহমান খান নদভী (পরিচালক, বেফাক)।

মাসনা মাদরাসার মুহতামিম মুফতী ইয়াহিয়া  এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে মুহতামিম সম্মেলন শুরু হয়। 

এসময় বক্তব্য প্রদান করেন মনিরামপুর মাদানীনগর মাদরাসর মুহতামিম মাওলানা রশীদ আহমদ, (সাংগঠনিক সম্পাদক, বেফাক‌), মুফতী গোলামুর রহমান (খুলনা), মুফতী আবদুল হামিদ (কুষ্টিয়া), মাওলানা নাসিরুল্লাহ (মহাসচিব, খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদ)। আরো উপস্থিত ছিলেন মুফতী মুজিবুর রহমান সাহেব, মুহতামিম দড়াটানা মাদরাসা।

প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ জোবায়ের সাহেব, মাওলানা শেখ আজিমুদ্দিন, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা মহিউদ্দীন ফারুকী, মাওলানা শহিদুল ইসলাম আড়াইহাজারী প্রমুখ।

খুলনা বিভাগীয় কওমী পরিষদ -এর নির্বাহী সভাপতি মাওলানা আনোয়ারুল করীম-এর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ