সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৮ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

ঢাবিতে শহীদ ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ‘আজাদ ফিলিস্তিন’ ব্যানারে শিক্ষার্থীরা গায়েবানা জানাজার পরে ফিলিস্তিনের শহীদদের জন্য দোয়া করেন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসিতে গিয়ে শেষ হয় কর্মসূচিটি।

জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুল ইসলাম অপু বলেন, আমরা বাংলাদেশকে যেভাবে জুলুমমুক্ত করেছি, সেভাবে ফিলিস্তিনসহ পুরো বিশ্বকে একদিন জুলুমমুক্ত করব।

গায়েবানা জানাজা নামাজের ইমামতি করেন আরবি বিভাগের শিক্ষার্থী আশিক বিল্লাহ। নামাজ শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন তিনি।

বুধবার ইসরায়েলের হামলায় এ হামাস নেতা নিহত হন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ