সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

স্বাধীন শিক্ষাব্যবস্থা প্রণয়নের দাবিতে শুক্রবার রাজধানীতে ‘শিক্ষা সমাবেশ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস উদ্যোগে শিক্ষা সমাবেশ পোস্টার

শিক্ষাকে বিউপনিবিশায়ন করে স্বাধীন শিক্ষাব্যবস্থা প্রণয়নের দাবিতে রাজধানীতে শিক্ষা সমাবেশ করবে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।

আগামী শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর দূইটা থেকে রাজধানীর শাহবাগ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান সংগঠনটির তথ্য যোগাযোগ ও প্রচার সম্পাদক শাহ মুহাম্মাদ জুনাইদ।

তিনি জানান, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। এছাড়াও জাতীয় যুব ও ছাত্র নেতৃবৃন্দ এবং ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ আব্দুল আজিজ বলেন, ১৮১৩ সালে প্রণীত ইংরেজদের আরোপিত শিক্ষাব্যবস্থা এদেশের মানুষের জন্য ছিল না। বৃটিশ শিক্ষাব্যবস্থা ছিল এদেশে বৃটিশ শাসন টিকিয়ে রাখার জন্য। দুঃখজনকভাবে স্বাধীনতার পর‌ও শিক্ষার বিউপনিবেশিয়ান হয়নি। আমরা এদেশের আপামর জনতার জন্য স্বাধীন শিক্ষাব্যবস্থার দাবিতে শুক্রবার শাহবাগ চত্বরে শিক্ষা সমাবেশ করব ইনশাআল্লাহ। সমাবেশ থেকে স্বাধীন শিক্ষাব্যবস্থা প্রণয়নের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট প্রস্তাবনা পেশ করা হবে‌।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ