সৈয়ব আহমেদ সিয়াম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে চট্টগ্রাম শহরের দুই নাম্বার গেইট অবরোধ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (৫ জুলাই) বিকাল ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালনের পর শাটল ট্রেনে করে ষোল শহর স্টেশন হয়ে চট্টগ্রাম শহরের দুই নাম্বার গেট অবরোধ করেন তারা।
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে"‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন"-এর ব্যানারে এ সমাবেশে যুক্ত হন সাধারণ শিক্ষà