শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ফলাফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামি আরবি বিশববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষা-২০২২ এর ফলাফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (১২ জুন) পরীক্ষা নিয়ন্ত্রক একেএম আক্তারুজ্জামান ফাজিল পরীক্ষা-২০২২ এর ফলাফল ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদের হাতে হস্তান্তর করেন। এসময় ভিসি বলেন, মাদরাসা শিক্ষার মান উন্নয়নকল্পে দ্রুততম সময়ের মধ্যেই পরবর্তী পরীক্ষাসসূহ গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে।

একেএম আক্তারুজ্জামান বলেন, পরীক্ষা দপ্তরের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রস্তুত করা হয়। ভাইস-চ্যান্সেলরের দিক-নির্দেশনায় পরীক্ষা গ্রহণ ও পরীক্ষার ফলাফল প্রকাশে সার্বক্ষণিক নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ১ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী ৮টি বিভাগের ২৯৫টি পরীক্ষা কেন্দ্রে মোট ১ লাখ ১৬ হাজার ৬৫৩ জন পরীক্ষার্থী ফাজিল (¯স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেন। এবার পরীক্ষায় পাসের হার যথাক্রমে ১ম বর্ষে ৯০ দশমিক ০৯ শতাংশ, ২য় বর্ষে ৯৪ দশমিক ৫৬ শতাংশ ও ৩য় বর্ষে ৯৫ দশমিক ৭৬ শতাংশ। পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://iau.edu.bd/ এ পাওয়া যাবে।

পরীক্ষার ফলাফল হস্তান্তরের সময় বিশবিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ, ট্রেজারার এসএম এহসান কবীর, প্রকল্প পরিচালক ও যুগ্ম-সচিব ফররুখ আহমদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মো. রফিক আল মামুনসহ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শাখার সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ