সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী 

ছাত্রদের মোবাইল ব্যবহার থেকে দূরে থাকতে হবে: মাওলানা আরশাদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| নুর আলম সিদ্দিকী ||

শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোন ব্যবহারের অপকারিতার কথা তুলে ধরে দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররেসিন মাওলানা সৈয়দ আরশাদ মাদানি বলেছেন, ছাত্রদের কিতাবের সাথে গভীর সম্পর্ক বাড়াতে হবে। মোবাইল ও সোস্যাল মিডিয়া ব্যবহার করা থেকে দূরে থাকতে হবে। কেননা এতে দ্বীনি ইলম অর্জনে বিঘ্নতা সৃষ্টি হয়।

শুক্রবার দেওবন্দের মসজিদে রশিদে দারুল উলুমের নতুন শিক্ষাবর্ষের  ছাত্রদের উদ্দেশ্যে আয়োজিত ইসলাহি মজলিসে এসব কথা বলেন তিনি।

মাওলানা মাদানি বলেন- প্রিয় তালেবে ইলম, অহেতুক বিষয়গুলো সম্পূর্ণরূপে পরিহার করে ইলম অর্জনে সর্বাত্মক পরিশ্রম ও পূর্ণ মনোযোগ দিন। এতে দুনিয়া আখেরাতের সফলতা রয়েছে।

দারুল উলুম দেওবন্দের খেদমতের কথা তুলে ধরে মাওলানা মাদানি বলেন, বর্তমানে বিশ্বে যেখানেই দ্বীনি খেদমত করা হচ্ছে, সেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দারুল উলুম দেওবন্দের সম্পৃক্ততা রয়েছে।

পরিশেষে দেওবন্দের মাহতামিম ও শায়খুল হাদিস মুফতি আবুল কাসেম নোমানির মূল্যবান উপদেশ ও দোয়ার মাধ্যমে মজলিস শেষ করা হয়।

সূত্র: দেওবন্দ টাইমস

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ