শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী বন্যার্তদের পাশে দাঁড়াতে খেলাফত আন্দোলনের আহ্বান গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘মিডিয়া কানেক্ট সামিট’ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

তেজগাঁও আল-জামিয়াতুল ইসলামিয়া বায়তুল আমান মাদরাসায় ভর্তি শুরু আগামীকাল  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাজধানী ঢাকার বি.জি. প্রেস স্টাফ কোয়ার্টার, তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত আল-জামিয়াতুল ইসলামিয়া বায়তুল আমান মাদরাসায় (মাদরসা ও লিল্লাহ বেডিং) ভর্তি শুরু হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (০৮ শাওয়াল) সকাল ৮টা থেকে।

জানা যায়, প্রতিষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিখ্যাত ইসলামি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের সাবেক শিক্ষা সচিব ও স্বনামধন্য মুহাদ্দিস মুফতি আফজাল হোসাইন কাইমুরী।

জামিয়ার শায়খুল হাদিস হিসেবে দরস প্রদান করছেন আল্লামা আবু সাবের আব্দুল্লাহ্।

জামিয়ার বিভাগ সমূহ-

■ আদর্শ নুরানী মক্তব

■ আধুনিক মশকের পদ্ধতিতে নাজেরা

■ আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন

■ কিতাব বিভাগ (ইবতেদাইয়্যাহ-দাওরায়ে হাদিস)

জামিয়ার বৈশিষ্ট্য সমূহ-

» দরসে নেযামি ও মাদানি নেসাবের সমন্বয়ে পাঠদান।

» অভিজ্ঞ ও যোগ্য আল্লাহভীরু শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত।

» দেশ-বিদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের পরামর্শে পরিচালিত।

» শিক্ষার পাশাপাশি আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র গঠনে বিশেষ তরবিয়ত ও ইসলাহি মজলিসের ব্যবস্থা।

» দৈনন্দিন কাজকর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের আমলী প্রশিক্ষণ।

» সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক পরীক্ষার মাধ্যমে ছাত্রদের পড়ালেখার মানোন্নয়ন করণ।

» কওমি মাদরাসার শিক্ষাবোর্ড কর্তৃক প্রণীত সিলেবাস অনুকরণ।

» ছাত্রদের মেধা বিকাশে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ।

» লেখা-পড়া, আমল-আখলাক ও উন্নত চরিত্র গঠনে উস্তাদগণের সার্বক্ষণিক তত্ত্বাবধান।

» আরবি ভাষায় লিখনী, কথোপকথন ও বক্তৃতার সুব্যবস্থা।

» আরবি ভাষার পাশাপাশি বাংলা, অংক, ইংরেজী ও সাধারণ জ্ঞান পাঠদান।

বি:দ্র: দাওরায়ে হাদিস-মেশকাত জামাত এবং গরীব ও মেধাবী ছাত্রদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।

যোগাযোগ-

মাওলানা আবুল কালাম

মুহতামিম ও শায়খুল হাদিস, অত্র জামিয়া

মোবাইল: ০১৯৯৯-৪৯৯৭৯৯

মুফতি নুরুজ্জামান

ভাইস প্রিন্সিপাল, অত্র জামিয়া

মোবাইল: ০১৭৩৬-৩৬৭৬১৬

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ