সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী 

বেফাকে ময়মনসিংহ জামিয়া মাহমুদিয়া চরখরিচা মাদরাসার সাফল্য; মেধাস্থান ৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

গত বৃহস্পতিবার (৪ এপ্রিল ২০২৪/ ২৪ শে রমজান ১৪৪৪ হিজরী) বেফাক মিলনায়তনে বেলা ৩টায় বেফাকের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান-এর উপস্থিতিতে মহাসচিব মাওলানা মাহফুজুল হক ফলাফল ঘোষণা করেন।

বেফাকের ফলাফলে দেখা যায়, ময়মনসিংহ জামিয়া মাহমুদিয়া চরখরিচা- এর ছাত্ররা বেফাকে ঈর্ষনীয় ফলাফল লাভ করেছে। মেধাতালিকায় স্থান পেয়েছে ৫০টি।

সানাবিয়া উলয়াতে ১, মুতাওয়াসসিতাহ ২৪, ইবতিদাইয়্যাহ ২০, তাহফিজুল কুরআন বিভাগে ৩, ক্বেরাত বিভাগে ২ জনসহ মোট মেধাতালিকা লাভ করেছে ৫০ জন শিক্ষার্থী।

এছাড়া, ২০৫ পরীক্ষার্থীদের মধ্যে মুমতায পেয়েছে ৯৭ শিক্ষার্থী। পাসের হার ৯৯%।

বেফাকে এমন সাফল্যে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানিয়ে মাদরাসাটির মুহতামিম মাওলানা মাসরুর হাসান আওয়ার ইসলামকে বলেন, 'আল্লাহর লাখো শুকরিয়া। মহান আল্লাহর তাওফিকে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এমন সাফল্যে আমরা গর্বিত।'

ছাত্র-শিক্ষক ও বেফাককে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, 'আমাদের আসাতিযায়ে কেরামের মেহনত আর ছাত্রদের পরিশ্রম আল্লাহ কবুল করেছেন। তাদের মেহনত ও পরিশ্রমের জন্য আল্লাহ তায়ালা অশেষ জাযা দিক, সেই দোয়া করি। সেই সঙ্গে নির্ভুল পরীক্ষা নেওয়া ও নাম্বারপত্রে স্বচ্ছতার জন্য বেফাক কর্তৃপক্ষকেও ধন্যবাদ।'

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ