শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী বন্যার্তদের পাশে দাঁড়াতে খেলাফত আন্দোলনের আহ্বান গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘মিডিয়া কানেক্ট সামিট’ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

আস-সুন্নাহ ফাউন্ডেশন চালু করছে এক বছর মেয়াদি ‘পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইসলামিক দাওয়াহ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

শায়খ আহমাদুল্লাহর সরাসরি তত্ত্বাবধানে আস-সুন্নাহ ফাউন্ডেশন চালু করছে এক বছর মেয়াদি ‘পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইসলামিক দাওয়াহ’। 

এতে ইসলাম ও দাওয়াহর সামগ্রিক পরিচিতি, দাওয়ার উসূল, মানাহেজ, ওসায়েল, ইতিহাস, ইংরেজি ভাষা, আইসিটি, সোশালজি-সাইকোলোজি, রিসার্চ মেথোডোলজি, তুলনামূলক ধর্মতত্ত্ব ইত্যাদি বিষয়ে পাঠদান করা হবে। পাশাপাশি পাবলিক স্পিকিং, শুদ্ধ উচ্চারণ, বেসিক লেখালেখি ইত্যাদি বিষয়ে কোর্সের আয়োজন থাকবে। 

আনুষঙ্গিক জ্ঞাতব্য:
•    ভর্তির জন্য অনলাইনে গুগল ফরমে বা সরসরি আস-সুন্নাহ ফাউন্ডেশন অফিসে এসে আবেদন করা যাবে। লিখিত পরীক্ষার তারিখ ০৫ শাওয়াল বিকাল ৩টায়। মৌখিক পরীক্ষা ০৬ শাওয়াল।
•    প্রথম বছর সর্বোচ্চ সিট সংখ্যা ২০টি। কোটা পূরণ হয়ে গেলে ভর্তি বন্ধ হয়ে যাবে।
•    কোর্সটি সম্পূর্ণ আবাসিক।
•    গুগল ফরমে আবেদনের লিংক: https://docs.google.com/forms/d/1cVoRwANpVHiIFnjdOT7HaoifyNLosIsI8vNMdof0nUE/edit


বৈশিষ্ট্যাবলি:
•    সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এ্যাফিলিয়নের মাধ্যমে ডিপ্লোমাকে মাস্টার্স সমমান হিসেবে স্বীকৃতি আদায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।
•    ইসলামী দাওয়াহর বেসিক বিষয়াবলির পাশাপাশি শিক্ষার্থীদেরকে আইসিটিতে দক্ষ করে তোলা।
•    মানুষের মনস্তত্ব বুঝে দাওয়াহর কাজ করার জন্য সোশালজি ও সাইকোলোজির পাঠদান।
•    বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সমাজের সমস্যাবলি শনাক্ত করা ও প্রতিকারের জন্য রিসার্চ মেথলোডলজি শেখানো।
•    দাওয়াহর ইংরেজি রিসোর্সগুলো ব্যবহারে সক্ষম করতে কমিউনিকেটিভ ইংলিশে দক্ষ করা।
•    কনটেম্পরারি স্কিলস তৈরির জন্য লেখালেখি, শুদ্ধ উচ্চারণ, পাবলিক স্পিকিং, লিডারশিপ, মাইন্ড ট্রেনিং ইত্যাদি কোর্সের আয়োজন করা।

সুযোগ-সুবিধা:
•    কোর্সের কৃতী শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে থাকবে দেশ-বিদেশের সম্ভাবনাময় দাওয়াহ সেক্টরে কাজের সুযোগ।
•    কম্পিউটার সমৃদ্ধ ল্যাব। 
•    সমৃদ্ধ লাইব্রেরি। 
•    মেধাবৃত্তি ও আর্থিক সহায়তা। প্রযোজ্য ক্ষেত্রে মাসিক ২ হাজার টাকা বৃত্তি।

সার্বিক যোগাযোগ:
•    আস-সুন্নাহ ফাউন্ডেশন, প্লট# সি-৭০, রোড-৩, ব্লক-সি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা-১২১২।
•     01958-277669 (বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত)।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ