শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রাক্তন কৃতী শিক্ষার্থীদের সম্মাননা পুরস্কার দেবে সৌদি আরবের মদিনা ইসলামি ইউনিভার্সিটি। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়টি তৃতীয়বারের মতো ‘পাইওনিয়ার অ্যালামনাই অ্যাওয়ার্ড’-এর মনোনয়নের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে।
গত ৬ ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত সৌদি ইউনিভার্সিটিজ অ্যালামনাই ফোরাম আয়োজিত সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. হাসান বিন আবদুল মুনয়িন আল-আউফি। আবেদন প্রক্রিয়া আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, শিক্ষা ও জ্ঞান বিস্তার, আর্থ-সামাজিক অবদান, সৃজনশীলতা ও উদ্যোক্তা, টেকসই উন্নয়ন ও পেশাগত অর্জনসহ চারটি ক্ষেত্রে অবদানের জন্য চারজনকে বিশেষ সম্মাননাসহ ৫০ হাজার রিয়াল পুরস্কার দেওয়à