সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

এসএসসি ও দাখিল উত্তীর্ণদের নিয়ে ছাত্র মজলিসের কৃতি সংবর্ধনা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে শুক্রবার সকাল ৯টায় ঢাকার পল্টনস্থ ইআরএফ হলে এসএসসি ও দাখিল উত্তীর্ণদের নিয়ে কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

কৃতি সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ বলেন, শিক্ষাব্যবস্থার সকল স্তরে ধর্মীয় শিক্ষা গ্রহণের সুযোগ থাকতে হবে। বিশেষত মাধ্যমিক স্তরে ইসলাম ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। আজ ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাবে তরুণরা ক্যাম্পাসে হল দখল, ইভটিজিং, ধর্ষণের মতো মারত্মক অপরাধে জড়িয়ে পড়েছে। এ থেকে উত্তরণের একমাত্র পথ নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা। 

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাদের নিজ নিজ ধর্মীয় অনুশাসন স্বাধীনভাবে পালন করতে পারছে না। পুরুষ শিক্ষার্থীরা দাড়ি-টুপি-পাঞ্জাবী গায়ে দিলেই তাকে জঙ্গি অথবা উগ্রবাদী দলের সদস্য বলে হেয়প্রতিপন্ন করা হচ্ছে। তেমনিভাবে নারী শিক্ষার্থীরাও ধর্মীয় অনুশাসন মেনে ক্যাম্পাসে গেলে তাদেরকে উগ্রবাদী আখ্যা দেওয়া হচ্ছে। এমনকি এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়েও নারী শিক্ষার্থীরা কিছুসংখ্যক উশৃঙ্খল শিক্ষকদের জন্য স্বাধীনভাবে ধর্মীয় বিধান পালন করতে পারছে না। এহেন পরিস্থিতিতে দেশের সকল ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীরা শঙ্কিত। কাজেই দ্রুততম সময়ের মধ্যে দেশের সকল ক্যাম্পাসে স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় বিধান পালনের সুযোগ দিতে হবে। 

কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি নূর মোহাম্মদ'র সভাপতিত্বে অনুষ্ঠিত কৃতি সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী। 

শাখা সেক্রেটারি তৌফিক বিন হারিছ এর সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট এ কে এম বদরুদ্দোজা, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, লেখক ও গবেষক শায়খ মুসা আল হাফিজ, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, সংগঠনের সাবেক সেক্রেটারি জেনারেল তোফায়েল আহমদ, নজরুল ইসলাম ভূইয়া, খেলাফত মজলিসের সহ সাংগঠনিক সম্পাদক ডা. আব্দুর রাজ্জাক, ঢাকা মহানগরী উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, বাগেরহাট জেলা সভাপতি শাইখুল হাদিস মাওলানা আমীরুল ইসলাম সিদ্দিকী, বিশিষ্ট কলামিস্ট মাওলানা শায়খ উসমান গনী, মুফতী সাদ নূর, মাহবুবুর রহমান চৌধুরী, শ্রমিক মজলিসের সহ সভাপতি আমির আলী হাওলাদার, খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগরী সভাপতি এড. রফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা সহ সভাপতি অধ্যাপক সাইদুল ইসলাম। 

এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস সম্পাদক কে এম ইমরান হোসাইন, প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আলমগীর হোসাইন, চাদপুর জেলা সভাপতি সাইফুদ্দীন আহমদ, ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি মাহমুদুল হাসান ত্বহা, ঢাকা মহানগরী দক্ষিণের বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ আব্দুল মতিন, অফিস ও স্কুল কার্যক্রম সম্পাদক আম্মার আল ফারাহ, মোবাশ্বির হোসেন মিয়াজী, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ