সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী 

বেফাকের আমেলার বৈঠক শুরু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের আমেলার বৈঠক চলছে। 

শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় যাত্রাবাড়ী কাজলা ভাঙ্গাপ্রেস সংলগ্ন বেফাকের কেন্দ্রীয় কার্য়ালয়ে এ গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। 

বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় বৈঠকে সভাপতিত্ব করছেন সংস্থাটির সভাপতি ও আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।

বৈঠক সূত্রে জানা গেছে, বেফাকের সিনিয়র সহ-সভাপতি মাওলানা সাজিদুর রহমান, সহ-সভাপতি মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা আব্দুল হামিদ (পীর মধুপুর), মাওলানা আবদুর রহমান হাফেজ্জী, মাওলানা আবদুল কুদ্দুস, মুফতি মনসুরুল হক, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা জাফর আহমদ,  কোষাধ্যক্ষ মাওলানা মুনীরুজ্জামান প্রমুখ এ বৈঠকে উপস্থিত থাকছেন। ইতোমধ্যে সারাদেশ থেকেই আমেলার সদস্যরা বেফাকের কেন্দ্রীয় অফিসে উপস্থিত হচ্ছে। 

বেফাকের একাধিক সূত্র আওয়ার ইসলামকে নিশ্চিত করেছে, আজকের বৈঠকে জরুরি একাধিক বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে গঠনন্ত্রের সংশোধনী, দুস্তুরুল মাদারিস বা কওমি মাদরাসা পরিচালনার নীতিমালার অনুমোদন, বিগত দিনের একাধিক তদন্ত কমিটির প্রতিবেদন, অভ্যন্তরীণ অডিট বিষয়ের আলোচনা গুরুত্ব পাবে।  এছাড়াও গঠতন্ত্র মেনে বেফাকের জাতীয় কাউন্সিলের তারিখ ঘোষণা হতে পারে। আগামী অক্টোবর মাসের শেষ দিকে এই কাউন্সিল হতে পরে।

এমআর/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ