আন্তর্জাতিক ডেস্ক
পবিত্র মক্কার মসজিদুল হারামে স্থাপন করা হয়েছে বিশাল আকৃতির একটি ঝাড়বাতি। ৩৪ দশমিক ১ মিটার উচ্চতা ও ১৮ দশমিক ৪ টন ওজনের এই ঝাড়বাতিতে রয়েছে ৯৬ হাজার ১২০টি এলইডি পয়েন্ট। দীর্ঘ ১০ বছরের পরিকল্পনা ও কারিগরি প্রস্তুতির পর এটি তৈরি করেছে অস্ট্রিয়ার প্রতিষ্ঠান ‘লাইটস অব ভিয়েন ‘।
সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের দীর্ঘদিনের এই প্রকল্পের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। এতে ঝাড়বাতিটির নকশা, নির্মাণপ্রক্রিয়া, আলোকপ্রযুক্তি ও স্থাপনের নানা দিক তুলে ধরা হয়েছে।