রাজধানীর কাঁঠালবাগানে একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লাগার ঘটনায় অন্তত ৫ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে এক শিশুসহ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাঁঠালবাগান এলাকার ১০তলা আবাসিক ভবন কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলায় এ আগুন লাগে।
খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের দুইটি ইউনিট। সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।