সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

ট্রাক্টরচাপায় প্রাণ গেল মাদরাসা ছাত্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকূপায় ইটভাটায় মাটি টানার ট্রাক্টরচাপায় তাওহীদ (১০) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাঁচপাখিয়া গ্রামের ভাই ভাই মোল্লা ব্রিকস ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাওহীদ পাঁচপাখিয়া গ্রামের জসিম শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তাওহীদ ইটভাটায় খেলছিল। এ সময় মাটি টানার কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর পেছনে নেওয়ার সময় শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, ট্রাক্টরচাপায় শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ