সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজের কয়েক ঘণ্টা পর মসজিদের সামনের পুকুরে জাল ফেলে জারু মিয়া (৯০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার ভোররাতে তার বাবা জারু মিয়া ফজরের নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফেরেননি। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে দুপুরে নালঘর দক্ষিণ পাড়া পুতার বাড়ি পূর্বপাড়া মসজিদের সামনের পুকুরে আমির হোসেনের জাল ফেললে তাঁর মরদেহ ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে, পুকুরঘাটে অজু করার সময় অসাবধানতাবশত তিনি পুকুরে পড়ে যান।

শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা জাফর মিয়া বলেন, জারু মিয়া এলাকার একজন প্রবীণ ব্যক্তি ছিলেন এবং তিনি নিয়মিত মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন। বৃহস্পতিবার ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হওয়ার পর দুপুরে পুকুরে জাল ফেলে তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার করা হয়। রাতে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ