সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় বাসচাপায় নিহত ৭ জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাত ও শনিবার (৩ অক্টোবর) সকালে জামালপুরে প্রত্যেকের নিজ বাড়িতে জানাজা শেষে সম্পন্ন হয়েছে দাফন।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্বগন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ময়মনসিংহে বাসচাপায় নিহত সিএনজির ৭ যাত্রীর গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলার রানাগাছা ও শরিফপুর ইউনিয়নে। এর মধ্যে একই পরিবারের রয়েছে ৪ জন। আর অন্যদের মধ্যে রয়েছে স্বামী-স্ত্রী ও সিএনজির চালক। গতকাল রাতে সিএনজি চালক সুজন মিয়া ও আজ সকালে বাকি ৬ জনের দাফন সম্পন্ন হয়েছে। সকলের নিজ গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় এতোজনের মৃত্যুর ঘটনায় শোকে স্তব্ধ গোটা জামালপুর। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান নিহতদের স্বজনরা।

জামালপুর ৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাড. ওয়ারেছ আলী মামুন বলেন, নিহতের পরিবারদের আর্থিক সহায়তার পাশাপাশি জেলার বাস সার্ভিস উন্নয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ