বয়স ১২৩ বছর। শরীরে বার্ধক্যের ছাপ স্পষ্ট। চলাফেরার শক্তি হারিয়েছেন, কানে কম শোনেন, কাঁপে দুই হাত। অথচ এই বয়সেও কোনো চশমা ছাড়াই খালি চোখে পবিত্র কুরআন পড়েন নাটোরের গুরুদাসপুরের প্রবীণ আব্বাস আলী প্রামাণিক।
ভোটার আইডি কার্ডের তথ্য অনুযায়ী, আব্বাস আলীর বয়স ১২৩ বছর। তবে পরিবারের দাবি, তার প্রকৃত বয়স আরও বেশি। দীর্ঘ জীবনে তিনি দেখেছেন ব্রিটিশ শাসনের শেষ সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পাকিস্তান আমল, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়। তার নাতি-নাতনিদের অনেকের বয়সও ৬০ বছর পেরিয়ে গেছে।
নাটোরের গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর গ্রামের বাসিন্দা আব্বাস আলী। জীবনের পুরোটা সময় তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করেছেন। বয়সের ভার কিংবা অসুস্থতা—কোনো কিছুই তাকে নামাজ থেকে বিরত রাখà