সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটি ঈদগাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা এইচ এম আলী হাসান মুজাহিদকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ ও তাঁকে স্বপদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ইমাম সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ইমামের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

পরে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ ও স্মারকলিপি দেন সমিতির নেতারা। লিখিত অভিযোগে বলা হয়, মাওলানা এইচ এম আলী হাসান মুজাহিদের জুমার খুতবার বক্তব্যকে কেন্দ্র করে কয়েকজন ব্যক্তি তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালান। একপর্যায়ে তাঁরা মসজিদে গিয়ে তাঁকে হেনস্তা করেন এবং মসজিদ কমিটির মাধ্যমে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করান।

অভিযোগে রিটোন মিয়া, মাসুদ রানা, টুনু হাজি, রাসেল আলী, একরামুল হাজি, সাদিকুল ইসলাম, শফিকুল ইসলাম ও বি এল আলীসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আশরাফুল হকের বিরুদ্ধেও ঘটনায় পরোক্ষভাবে ভূমিকা রাখার অভিযোগ করা হয়েছে।

মানববন্ধনে জাতীয় ইমাম সমিতির নেতারা বলেন, কোনো ইমামের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ প্রক্রিয়ায় তদন্ত করা উচিত। কাউকে হেনস্তা বা জোরপূর্বক পদত্যাগ করানো গ্রহণযোগ্য নয়। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ইমামদের দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে জাতীয় ইমাম সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সহসভাপতি ড. এইচ এম শহিদুল ইসলাম মোল্লা, মাওলানা আব্দুল বাশির, মাওলানা তৌইমুর রহমানসহ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় সমিতির নেতারা জানান, আগামী শুক্রবারের মধ্যে মাওলানা এইচ এম আলী হাসান মুজাহিদকে রানীহাটি ঈদগাহ জামে মসজিদের ইমাম পদে পুনর্বহাল করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ