শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮


নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় নীলফামারীর জলঢাকা পৌর শহরের পেট্রোলপাম্প ও বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (৩ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, শুক্রবার (৩ জুলাই) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে।

উপজেলা প্রশাসন জানায়, বাস, মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের একটি কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কার কথা জানিয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করেন।

এর পরিপ্রেক্ষিতে জনশৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারা জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, ১৪৪ ধারা কার্যকর থাকাকালে সংশ্লিষ্ট এলাকায় আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা বা দেশীয় অস্ত্র বহন ও প্রদর্শন, মাইক বা শব্দবর্ধক যন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, সভা-সমাবেশ, মিছিল এবং সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ থাকবে।

উপজেলা প্রশাসন সবাইকে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ