নিজস্ব প্রতিবেদক-
আসন্ন ১১ জুলাই অনুষ্ঠিতব্য জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের কাউন্সিল সফল করার লক্ষ্যে মিরপুর মডেল থানার দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে রাজধানীর জামিয়া ইসলামিয়া মাযহারুল উলূম মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মিরপুর মডেল থানা শাখার সভাপতি মাওলানা মুফতি ফজলে এলাহী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিল বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা লোকমান মাযহারী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা নূর মোহাম্মদ কাসেমী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা লোকমান মাযহারী সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন এবং সংগঠনের কার্যক্রম জনগণের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, আগামী ১১ জুলাই জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য ঢাকা মহানগর উত্তর কাউন্সিলকে সফল করতে সকল দায়িত্বশীল ও কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন মিরপুর মডেল থানা শাখার সহ-সভাপতি মাওলানা ওয়ালী উল্লাহ, মাওলানা সালেহ আহমদ ও মাওলানা আবদুল মোমেন; সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান; সহ-সাধারণ সম্পাদক মাওলানা আলী আমীন সিরাজী, মাওলানা মাহমুদুল হাসান আশরাফী ও আলী হোসেন; সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল হালিম; প্রচার সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম; অর্থ সম্পাদক মাওলানা মোস্তফা হোসাইন; ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ ও মাওলানা কাউসার আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আসন্ন কাউন্সিলকে সফল করতে সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জেডএম/