মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় চার ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাগুলোর পর নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এতে দুই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (২৬ জুলাই) উপজেলার গাওদিয়া ও বৌলতলী ইউনিয়নে পৃথক সময়ে এ দুটি ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাওদিয়া ইউনিয়নের শামুরবাড়ী গ্রামের বাসিন্দা মিহিতা আক্তার (ববি) (৩৪) সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির কাপড় ধোয়ার পর পদ্মা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে নিখোঁজ হন। স্থানীয়রা খোঁজাখুঁজির পর দুপুর ১২টার দিকে তাকে নদী থেকে উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক à¦