শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

নওগাঁয় নিখোঁজের সাড়ে তিন ঘণ্টা পর কৃষকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নওগাঁর রাণীনগরে গরুর ঘাস কেটে বাড়ি ফেরার পথে নৌকা থেকে বিলে পড়ে নিখোঁজ হন আব্দুল মণ্ডল (৫৫) নামে এক কৃষক। নিখোঁজের সাড়ে তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।

রোববার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার বেলবাড়ি গ্রামের বিলে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মণ্ডল ওই গ্রামের ইব্রাহীম মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে নৌকায় করে বিলের মধ্যে গরুর জন্য ঘাস কাটতে যান আব্দুল মণ্ডল। ঘাস কাটা শেষে নৌকায় করে বাড়ি ফেরার পথে তিনি পানিতে পড়ে যান। এ সময় তার স্ত্রী চিৎকার করে স্থানীয় লোকজনকে ডাকলে তারা ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।