কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটে অনুষ্ঠিত হয়েছে দাওয়াহ ক্যাম্পেইন-২০২৬। সমাজে নৈতিকতা ও ইসলামী মূল্যবোধের আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হয়েছে এই ব্যতিক্রমী ক্যাম্পেইন। আয়োজকদের দাবি, মানুষের হৃদয়ে ইসলামের সৌন্দর্য ও নৈতিকতার আলো পৌঁছে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
শুক্রবার থেকে রোববার (২৪-২৬ জুলাই) কুমিল্লা নাঙ্গলকোটের স্বেচ্ছাসেবী সংগঠন ‘খিদমাতুল ইসলাম পরিষদ’-এর উদ্যোগে, সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি বুরহানুদ্দীন বিন সাদের সঞ্চালনায় আয়োজিত এই ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার বিভিন্ন মসজিদ, স্ক