শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ: তথ্যমন্ত্রী বিদ্যুৎ-তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে কাল বিকেএমের বিক্ষোভ ‘ভারতের মুসলিমদের কোরবানির স্বাধীনতায় বাধা ধর্মীয় অধিকারের লঙ্ঘন’ ইমাম থেকে সফল কৃষি উদ্যোক্তা শরীফ বিল্লাহ বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় ৬৫ হাজার মুসল্লির জুমা আদায় ভারতের পুশইন চেষ্টা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী: জমিয়ত রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত-বাহরাইনে ইরানের হামলা ৭৮টি ফ্লাইটে দেশে ফিরলেন ৩২ হাজার ৮৩২ হাজি রামাল্লায় ১৮ বছরের তরুণকে গুলি করে হত্যা ডেঙ্গুর লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে, জরিমানা ধরা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ভারতের পুশইন চেষ্টা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী: জমিয়ত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেওয়ার (পুশইন) চেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটি বলেছে, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য এবং প্রতিষ্ঠিত কূটনৈতিক শিষ্টাচারের সুস্পষ্ট লঙ্ঘন।

শনিবার (৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, কোনো ব্যক্তির নাগরিকত্ব, পরিচয় বা প্রত্যাবাসনসংক্রান্ত বিষয় অবশ্যই আন্তর্জাতিক আইন, দ্বিপাক্ষিক চুক্তি এবং স্বীকৃত কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। একতরফাভাবে সীমান্তে মানুষ ঠেলে দেওয়ার চেষ্টা শুধু সীমান্ত নিরাপত্তার জন্যই হুমকি নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক বিশ্বাসের পরিবেশকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।

তারা বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) পেশাদারিত্ব, সতর্কতা এবং দায়িত্বশীল ভূমিকা প্রশংসার দাবিদার। সীমান্তে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি যে দৃঢ়তা, ধৈর্য ও বিচক্ষণতার পরিচয় দিচ্ছে, তা জাতির জন্য গর্বের বিষয়। এ জন্য তারা বিজিবির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানান।

জমিয়তের নেতারা সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদেরও সর্বদা সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান। তারা বলেন, কোনো সন্দেহজনক ব্যক্তি, অনুপ্রবেশের চেষ্টা কিংবা সীমান্তসংক্রান্ত অস্বাভাবিক কোনো ঘটনা নজরে এলে দ্রুত বিজিবি ও সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করতে হবে। সীমান্ত নিরাপত্তা কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নয়; এটি সমগ্র জাতির সম্মিলিত দায়িত্ব।

তারা আরও বলেন, জনগণ ও বিজিবির পারস্পরিক সহযোগিতা সীমান্তকে আরও নিরাপদ ও সুরক্ষিত করবে এবং যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে কার্যকর ভূমিকা রাখবে। জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সকল রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

বিবৃতির শেষাংশে নেতৃদ্বয় সরকারকে সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পাশাপাশি প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে এ ধরনের ঘটনার স্থায়ী, শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গত সমাধান নিশ্চিত করার আহ্বান জানান।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ