রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিন সদস্যের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন শাহিন (২৪) ও তার ভাগ্নি হাফসা আক্তার (৮)।
শুক্রবার (২৪ জুলাই) সকালে শাহিন মারা যান। এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১টার দিকে মারা যায় হাফসা। অন্যদিকে দগ্ধ শাহিনের স্ত্রী ফাহিমা আক্তারের অবস্থাও আশঙ্কাজনক।
এদিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, শাহিনের শরীরের ৫০ শতাংশ এবং হাফসার ৪০ শতাংশ দগ্ধ হ