বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের দিনে পরীক্ষা: দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট সৌদির সঙ্গে মিল রেখে ঈদ জামাত, মুসল্লির সংখ্যা ৫! থেমে নেই ইসরায়েলি বিমান হামলা: নিহত আরও দুই ফিলিস্তিনি শরীয়তের আলোকে ঈদুল আজহার দিনের করণীয় ও বর্জনীয় ঈদ স্পেশাল গরুর গোশত রান্না করুন সহজেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কেরানীগঞ্জে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি ধাক্কায় আহত গোলাম মোস্তফা (৫৫) নামে ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেকে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নিহত কারারক্ষীর সহকর্মী কারারক্ষী মো. আরমান জানান, গত বুধবার (১৯ মে) দুপুরে রাস্তা পারাপারের সময় কেরানীগঞ্জে অজ্ঞাতপরিচয় দ্রুতগামী গাড়ির ধাক্কায় গোলাম মোস্তফা গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে বৃহস্পতিবার (পরদিন) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় (ওসেকে) তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহত গোলাম মোস্তফার বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানা বন্ধনহোলা গ্রামে। তিনি মো. কালাম উদ্দিনের ছেলে ছিল। গোলাম মোস্তফা কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী ছিলেন। তার কারারক্ষী নং-৩১৪০৩।

ঢামেক হাসপাতালে পুলিশ বক্সে ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ