বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮


গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকটির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১২ নভেম্বর) রাত ২টার দিকে সদর উপজেলার উলপুরে অবস্থিত ব্যাংকটির একটি শাখায় এ ঘটনা ঘটে।

ব্যাংকটির ফিল্ড অফিসার নাগর আলী জনান, রাত ২টার দিকে একটি কালো মাইক্রোবাসে করে বেশ কয়েকজন দুর্বৃত্ত এসে অফিস লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এসময় অফিসে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যাক্তি তাদের ধাওয়া দিলে তার দিকে লক্ষ্য করে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে নিরাপত্তা কর্মীর কিছু না হলেও ভবনের হল ছাদে আগুন ধরে যায়। ব্যাংকটির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।