শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ ৭ দলকে শোকজ  নাঈম আহমেদের মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্র জমিয়তের মানববন্ধন রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু, জেনে নিন নিয়ম ‘ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছাড়তে হবে’ ‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ

সাপের কামড়ে প্রাণ গেল জামায়াত নেতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজশাহীর চারঘাটে সাপের কাপড়ে মো. নাজমুল হক (৪৫) নামে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে।

বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চারঘাট উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মো. সুফেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মো. নাজমুল হক তিনি জামায়াতে ইসলামীর সদস্য (রুকন), ওয়ার্ড জামায়াতের সহসভাপতি এবং বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক পরিষদ চারঘাট উপজেলার সভাপতি ছিলেন। এছাড়া জাফর বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন তিনি।

চারঘাট উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মো. সুফেল রানা বলেন, মরহুম নাজমুল হক একজন গুণী শিক্ষক ছিলেন। তিনি মাঠে কাজ করতে গিয়েছিলেন, তখন তাকে সাপে দংশন করে। তবে হাসপাতালে ভর্তির পর চিকিৎসা দেওয়া হয়। তিনি অনেক টেনশন করতেন। মৃত্যুর আগে তিনি হার্ট অ্যাটাকও করেছিলেন বলে ডাক্তাররা জানিয়েছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ