শেরপুর প্রতিনিধি
গত ৪ আগস্ট শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র হত্যা মামলার আসামিদের নিয়ে নালিতাবাড়ী উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা করার প্রতিবাদে ও আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এ কর্মসূচির ফলে আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কায় উপজেলা প্রশাসন শহরে ১৪৪ ধারা জারি করেছে। আজ রোববার বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ওই ১৪৪ ধারা জারি করা হয়।
সূত্র জানায়, গত বৃহস্পতিবার উপজেলা মাসিক সমন্বয় সভা পরিষদের সভাকক্ষ মেঘমালায় অনুষ্ঠিত হয়। ওই সভায় শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা এবং ঢাকায় নালিতাবাড়ীর গার্মেন্টকর্মী হত্যা মামলার আসামি ৪ জন ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। বিষয়টি পরবর্তীতে বিএনপি নেতৃবৃন্দ জানতে পেরে ক্ষুব্ধ হন।