গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় প্রতারণার ঘটনা ধরা পড়েছে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে প্রায় ২২ জনের ক্ষেত্রে লিখিত পরীক্ষার খাতার লেখার সঙ্গে তাদের নিজস্ব হাতের লেখার মিল পাওয়া যায়নি।
ফলে ভাইবা বোর্ডের সামনে তাদের প্রতারণা প্রকাশ পায় এবং পরীক্ষার্থীরা স্বীকার করে, তাদের পরিবর্তে প্রক্সি ক্যান্ডিডেট লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
শনিবার দিবাগত রাতে এই প্রতারণা ধরা পড়ার পরপরই জেলা প্রশাসন তাদের নামে মামলা দায়ের করে আইনশৃঙ্খলা রক্ষাকারী ব