বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘বাস্তবতার নিরিখেই স্থানীয় নির্বাচনের সময় পরিবর্তন হয়েছ’  বারিধারায় নির্মাণশ্রমিক নিহতের ঘটনায় ইসলামী শ্রমিক আন্দোলনের ৫ দফা দাবি একটি সম্প্রদায়ের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা উদ্বেগজনক: মাহমুদ মাদানী সিলেটে যুব জমিয়তের নবাগত সদস্যদের বরণ ও পরিচিতি সভা স্বাধীনতার দাবি থেকে স্বায়ত্তশাসনের পথে থাইল্যান্ডের মুসলিমরা? জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ: নিহত ২, আহত ৭ সমকামিতা: সামাজিক অবক্ষয় রোধে আমাদের করণীয় খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, দগ্ধ ঘুমন্ত শিশু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

পদ্মাপাড়ের ইলিশের হাট ভেঙে দিল প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরের পদ্মাপাড়ের ইলিশের হাটে অভিযান চালিয়েছে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের টিম। শুক্রবার বিকেলে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজিরসূরা এলাকায় নিষিদ্ধ মৌসুমে গড়ে উঠা ইলিশের হাটে এ অভিযান চালানো হয়। এসময় হাটের অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করে গুঁড়িয়ে দেয়া হয় হাট। জব্দ করা হয় ৮০ হাজার মিটার জাল এবং ৬০ কেজি ইলিশ।

শিবচর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এক শ্রেণির অসাধু জেলেরা পদ্মায় ইলিশ শিকার করে এবং পদ্মার পাড়েই এ মাছ বিক্রি করা হয়। মাছ বিক্রির জন্য পদ্মার পাড়ে গড়ে উঠেছে অস্থায়ী হাটও। নদীতে অভিযানের পাশাপাশি শুক্রবার বিকেলে সেনাবাহিনী, পুলিশ, মৎস্য অফিস ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-সহ যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় বন্দরখোলা ইউনিয়নের কাজীর সূরা এলাকাসহ সকল অস্থায়ী স্থাপনা ভেঙে দেয়া হয়। সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে মাছ বিক্রেতা ও ক্রেতারা দ্রুত সরে পড়েন।

মৎস্য অফিস সূত্র আরও জানিয়েছে, গত ১৩ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ১১ দিনে পদ্মানদীতে ৩৭টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৬ লাখ ৭০ হাজার মিটার নিষিদ্ধ কারেণ্ট জাল জব্দ করেন। আটক করা হয় ৪০ জেলেকে। এদের মধ্যে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এছাড়া ২০ জনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অপ্রাপ্ত বয়স্ক ৬ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। জব্দ করা হয় ১৩টি ট্রলার। উদ্ধার করা হয় ৩১০ কেজি ইলিশ।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান, শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসন, মৎস্য অফিস, পু্লিশ এবং সেনাবাহিনীর সমন্বয়ে অস্থায়ী ইলিশের হাটে অভিযান চালানো হয়েছে। হাটটি গুঁড়িয়ে দেয়া হয়েছে। এছাড়া নদীতে নিয়মিত অভিযান চলমান আছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ