বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘বাস্তবতার নিরিখেই স্থানীয় নির্বাচনের সময় পরিবর্তন হয়েছ’  বারিধারায় নির্মাণশ্রমিক নিহতের ঘটনায় ইসলামী শ্রমিক আন্দোলনের ৫ দফা দাবি একটি সম্প্রদায়ের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা উদ্বেগজনক: মাহমুদ মাদানী সিলেটে যুব জমিয়তের নবাগত সদস্যদের বরণ ও পরিচিতি সভা স্বাধীনতার দাবি থেকে স্বায়ত্তশাসনের পথে থাইল্যান্ডের মুসলিমরা? জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ: নিহত ২, আহত ৭ সমকামিতা: সামাজিক অবক্ষয় রোধে আমাদের করণীয় খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, দগ্ধ ঘুমন্ত শিশু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ আল আমিন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

বাংলাদেশ খেলাফত মজলিস রাজনীতিতে নিজেদের ভিত মজবুত করার লক্ষ্যে সারাদেশে বিভাগ ও জেলা পর্যায়ে গন সমাবেশ করে চলছে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (২৫ অক্টোবর) বাদ জুমা, চাঁদপুর হাসান আলী হাই স্কুল মাঠে "শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যার বিচারের দাবী এবং নৈরাজ্যবাদ প্রতিরোধে" বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক। 

এছাড়া, শাখা সাধারণ সম্পাদক মাওলানা হাবীবুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ ফয়সাল, মাওলানা আবু সাঈদ নোমান, ঢাকা মহানগর দক্ষিণ এর সাধারণ সম্পাদক মাওলানা সানাউল্লাহ কাসেমী, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ আশিকুর রহমান জাকারিয়া, কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মদ মাহদী হাসান শিকদার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় অফিস ও  সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, আবুল হাসানাত জালালী, কেন্দ্রীয় সহ বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মুফতি নুর মোহাম্মাদ আজিজী, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মদ আব্দুল আজিজ প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ