বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘বাস্তবতার নিরিখেই স্থানীয় নির্বাচনের সময় পরিবর্তন হয়েছ’  বারিধারায় নির্মাণশ্রমিক নিহতের ঘটনায় ইসলামী শ্রমিক আন্দোলনের ৫ দফা দাবি একটি সম্প্রদায়ের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা উদ্বেগজনক: মাহমুদ মাদানী সিলেটে যুব জমিয়তের নবাগত সদস্যদের বরণ ও পরিচিতি সভা স্বাধীনতার দাবি থেকে স্বায়ত্তশাসনের পথে থাইল্যান্ডের মুসলিমরা? জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ: নিহত ২, আহত ৭ সমকামিতা: সামাজিক অবক্ষয় রোধে আমাদের করণীয় খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, দগ্ধ ঘুমন্ত শিশু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

‘নিষিদ্ধ সংগঠন’ সাবেক ছাত্রলীগ সভাপতি শোভনের বিরুদ্ধে চুরির মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘নিষিদ্ধ সংগঠন’ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের বিরুদ্ধে ভাঙচুর ও চুরির মামলা করা হয়েছে। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী ছাত্রদের মিছিলে হামলা, মোবাইলফোন চুরি ও ভাঙচুরের অভিযোগে এ মামলা করেন হামলায় আহত ছাত্র রিয়াদের পিতা আব্দুল কুদ্দুস। তিনি উত্তর তিলাই গ্রামের বাসিন্দা এবং জামায়াতে ইসলামীর একজন সক্রিয় সদস্য। গত বুধবার ভূরুঙ্গামারী থানায় তিনি এ মামলা করেন।

এ মামলায় শোভন ছাড়াও ৫২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২২০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় সদ্য নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ছাড়াও তার বাবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিরাজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাকিনুল হক চৌধুরী ছোটনসহ উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীদের নাম রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, বিবাদীরা গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আসার সময় দুই দফা হামলা চালিয়ে বাদীর ছেলে রিয়াদসহ কয়েকজন ছাত্রকে আহত করে এবং ৫টি মোবাইল ফোন চুরি ও মিছিলে ব্যবহৃত মাইক ভাঙচুর করে।

ওসির দায়িত্বপ্রাপ্ত এসআই আশরাফুল ইসলাম মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন জানান, তার ছেলে আহত হওয়ার কারণে অভিভাবক হিসেবে তিনি মামলা করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ