রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

মা ইলিশ শিকার করায় ১৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানিকগঞ্জ প্রতিনিধি

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে ১৪ জনকে ১২দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৪ জনকে নগদ ২০০০০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা ৬০কেজি ইলিশ মাছ স্থানীয় তিন এতিমখানায়  বিতরণ করা হয়।

বৃহস্পতিবার শিবালয় উপজেলায় মা ইলিশ সংরক্ষন অভিযান ২০২৪ বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এ সময়ে ১৪জনকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণের অপরাধে ১২দিনের বিনাশ্রম কারাদণ্ড  এবং জব্দকৃত প্রায় ৬০কেজি মাছ স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়।

সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন এই দণ্ড প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শিবালয় উপজেলার পদ্মা ও যমুনা নদীতে ইলিশ শিকার করছেন অসাধু ব্যক্তিরা। এমন খবরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ইলিশ শিকারের অভিযোগে ১৪ ব্যক্তিকে আটক করে প্রত্যেককে ১২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

তিনি আরো বলেন, তাদের কাছ থেকে ইলিশ শিকারে ব্যবহৃত এক লাখ মিটার জাল ও ৬০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জালগুলোকে আগুনে পুড়িয়ে ধ্বংস করার পাশাপাশি জব্দকৃত মাছগুলোকে স্থানীয় এতিমখানায় দেওয়া হয়। আনসার বাহিনীর সদস্যরা সহযোগীতা করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ