রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

মৌলভীবাজারে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ
মৌলভীবাজার জেলা প্রতিনিধি

মৌলভীবাজার শহরের বেরিরপাড়স্থ লাইফ লাইন হাসপাতালের পাশের রাজ্জাক ভবনের দ্বিতীয় তলা থেকে মাকসুদ আহমদ শামীম (৫০) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে মৃতদেহটি উদ্ধার করা হয়। মাকসুদ আহমদ মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে।

মৌলভীবাজার মডেল থানার এস আই পবিত্র শেখর দাস বিষয়টি নিশ্চিত করে জানান, লাইফ লাইন হাসপাতালের পাশের রাজ্জাক ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন মাকসুদ আলম। দুপুরে বাসার গ্রিলের সাথে গলায় ফাঁস লগানো অবস্থায় বাসার মালিক দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাকসুদ আলমের মৃতদেহ পায়। অতঃপর মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার মডেল থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ময়নাতদন্তের  জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনাটি হত্যা না আত্মহত্যা এমন এক প্রশ্নের জবাবে এস আই পবিত্র শেখর দাস আরও জানান, এটা হত্যা না আত্মহত্যা বিষয়টি এখনও নিশ্চিত করা বলা সম্ভব না। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ