বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বন্যার্তদের পাশে রাহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বন্যার্তদের পাশে রহমাতুল্লিল আলমীন ফাউন্ডেশন

স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে রাহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশন।

আজ রবিবার (২৪ আগস্ট) সংগঠনের আহ্বায়ক মুফতি সাখাওয়াত হোসাইন রাজীর নেতৃত্বে ছয়টি টিম ভাগ হয়ে নোয়াখালীর দুর্গত আটটি স্পট, লক্ষ্মীপুরের ছয়টি স্পট এবং ফেনীর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ বিতরণের কার্যক্রম পরিচালনা করে।

জানা গেছে, সংগঠনের সদস্যসচিব মুফতি আহসান শরীফের সমন্বয়ে  ত্রাণকার্যে বিশেষ ভূমিকা রেখেছেন যুগ্ম আহ্বায়ক মুফতি লুৎফর রহমান ফরাজী, যুগ্ম সদস্য সচিব মুফতি জাকারিয়া মাহমুদ, মুফতি রিজওয়ান রফিকী, মুফতি আব্দুল কাইয়ুম হানাফি, মুফতি মাহবুব হাসান, মাওলানা আব্দুর রহমান ফরিদী,  মাওলানা মানজুর হাসান নাদিম, মাওলানা নেয়ামত উল্লাহ, মুফতি  আবু ইউসুফ কাসেমী, মাওলানা মাহবুবুর রহমান, মুফতি মহিউদ্দিনসহ স্থানীয় ওলামায়ে কেরাম এবং দীনপ্রিয় ইসলামপ্রিয় সাধারণ জনতা।

দেশ ও প্রবাস থেকে মানুষ রাহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশনকে ভালোবেসে ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করেছেন। এজন্য সংগঠনের আহবায়ক মুফতি সাখাওয়াত হোসাইন তাদের কাছে কৃতজ্ঞা প্রকাশ করেছেন।

তিনি বলেন, বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব সবার। সবাইকে এগিয়ে আসতে হবে।

প্রথম দিনের ত্রাণ কার্যক্রম সুন্দরভাবে সমাপ্ত হলেও কাজ শেষ হয়নি। নিরীহ, অসহায় মানুষের জন্য রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম চলবে, ইনশাআল্লাহ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ